
নাগরিক প্রতিবাদ সেবা ফাউন্ডেশন বাংলাদেশ
এতদ্বারা সংগঠনের সকল উপদেষ্টা, সভাপতি, সহ-সভাপতি, সম্পাদকমণ্ডলী, নির্বাহী সদস্য, জেলা–উপজেলা–ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বপ্রাপ্তদের অবগত করা যাচ্ছে যে—
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
বিশেষভাবে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে—
মানবিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও শান্তিপূর্ণ প্রতিবাদ
ধর্মীয়, সামাজিক ও নৈতিক উন্নয়নমূলক কাজ
সদস্য সংগ্রহ ও সংগঠন বিস্তারে ভূমিকা রাখা
নিয়মিত যোগাযোগ ও রিপোর্ট প্রদান
সংগঠনের সুনাম, শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানানো হলো।
অতএব, উপর্যুক্ত বিষয়সমূহ যথাযথভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
আদেশক্রমে,
সাধারণ সম্পাদক
নাগরিক প্রতিবাদ সেবা ফাউন্ডেশন বাংলাদেশ
Affiliate By